সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

পাঞ্জাবী গায়ে, গান গেয়ে কুলফি বিক্রি করছেন ‘ট্রাম্প’!

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের রাস্তায় পাঞ্জাবি গায়ে কুলফি বিক্রি করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইন্টারনেটে ঝড় তুলেছে ‘ট্রাম্পের’ কুলফি বিক্রির ভিডিও।

তবে দেখে হুবহু ‘ট্রাম্প’ মনে হলেও আদতে এই কুলফি বিক্রেতা ‘ট্রাম্প’ নন বরং তারই মতো দেখতে পাকিস্তানের পাঞ্জাবের সহিওয়াল এলাকার বাসিন্দা।

ভিডিওটি ইনস্টাগ্রাম এবং টুইটারে শেয়ার করেছেন পাকিস্তানি গায়ক শেহজাদ রায়। ২৩ সেকেন্ডের ভিডিও-তে ওই কুলফি বিক্রেতার গানের প্রশংসা করেন শেহজাদ।

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ‘ট্রাম্প’ ভেবে অনেকেই হাহা প্রতিক্রিয়া জানান। কেউ কেউ আবার মজাদার সব কমেন্টও করেছেন।

একজন লিখেছেন, ট্রাম্প এখন পাকিস্তানে কুলফি বিক্রি করছেন। আরেকজন লিখেছেন, এতো হুবহু ট্রাম্পের মতো দেখতে!

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930