বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চন্দ্রগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইয়াবাসহ শাহাদাত হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার রাতে চন্দ্রগঞ্জ ইউপির কামারহাট বাজার থেকে তাকে আটক করে দাসেরহাট ফাঁড়ি পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। আটক শাহাদাত হোসেন (৩৪) পার্শ্ববর্তী চরশাহী গ্রামের (হাওলাদার বাড়ি) মৃত শাহআলমের পুত্র। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

পুলিশ জানায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহাদাত চরশাহী ইউপি এবং পার্শ্ববর্তী চন্দ্রগঞ্জ ইউপির বিভিন্নস্থানে মাদকস্পটে ইয়াবাসহ মাদক সরবরাহ করে আসছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দাসেরহাট ফাঁড়ি পুলিশ কামারহাট বাজার থেকে শাহাদাতকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে। তাকে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০