সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

৫৩ দিন পর হাসপাতাল থেকে ফিরোজায় খালেদা জিয়া

আকাশবার্তা ডেস্ক :

প্রায় দুই মাস পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

শনিবার (১৯ জুন) রাত ৮টা ১০ মিনিটে হাসপাতাল থেকে বের হয়ে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন তিনি।

বিএনপি সূত্রে জানা গেছে, দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া ছিল, যেন কেউ ফিরোজার সামনে ভিড় না করেন। এ কারণে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

খালেদার বাড়িফেরা উপলক্ষে শনিবার সন্ধ্যা থেকে হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল। রাত ৮টা ১০ মিনিটে সাদা একটি প্রাইভেটকারে করে হাসপাতাল ছাড়েন তিনি।

এর আগে বিকালে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৭ এপ্রিল করোনা পজিটিভ নিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন।

গত ১১ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৩ মে তার শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় তাকে  স্থানান্তর করা হয়। ৮ মে তৃতীয় দফা নমুনা পরীক্ষায় তার করোনা ফল নেগেটিভ আসে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930