সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক :

কুয়েতে সাজাপ্রাপ্ত কাজী শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে ১৩৬টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সকাল পৌনে ৮টার দিকে এ আসনের সদর উপজেলার শাকচর ইউনিয়নের উত্তর টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে নারী ভোটাররা উপস্থিত হন। তবে বৃষ্টি অব্যাহত থাকায় এখনো ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

এদিকে আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও নির্বাচনে অংশ নেয়নি দলটি। এখানে আওয়ামীলীগের প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের সঙ্গে লড়ছেন জাতীয়পার্টির প্রার্থী শেখ মো. ফায়িজ উল্যা শিপন। ভোটাররা বলছেন, নৌকার প্রার্থী নিশ্চিত বিজয় লাভ করবে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে লক্ষ্মীপুর সদরের আটটি ইউনিয়ন, রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। সুষ্ঠভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ১৯ জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি সার্বক্ষণিক টহলে রয়েছে। র‌্যাব-১১ এর সদস্যরাও নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করছে। এ আসনে ৪ লাখ ২ হাজার ৯৬৩ জন ভোটার রয়েছেন।

কয়েকজন ভোটার জানায়, আওয়ামীলীগের প্রার্থী সাংগঠনিকভাবে শক্তিশালী। তার সঙ্গে মনে হচ্ছে জাতীয়পার্টি নিয়ম রক্ষার প্রার্থী দিয়েছে। এ জন্য নৌকা নিশ্চিত জয় পাবে।

জানতে চাইলে জাপার প্রার্থী শেখ ফায়িজ উল্যাহ শিপন বলেন, আমার নেতাকর্মীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। বিষয়টি আমি লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছি। আমি নিরপেক্ষ ভোট চাই।

আওয়ামীলীগের প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, সরকারের উন্নয়নে সুফলভোগী হওয়ায় ভোটাররা উৎসবমুখর পরিবেশে এসে ভোট দিচ্ছেন। নৌকার পক্ষে ভোটারদের গণজোয়ার উঠেছে। অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য জনগণ নৌকায় ভোট দিবে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, সুষ্ঠভাবে ভোটগ্রহণ চলছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় ভোটারদের উপস্থিতি শেষ পর্যন্ত কেমন হবে তা বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, কাজী শহিদ ইসলাম পাপুল গত বছরের ৬ জুন কুয়েতে মানব ও অর্থপাচারের অভিযোগে গ্রেপ্তার হন। চলতি বছরের ২৮ জানুয়ারি ঘুষ কেলেংকারি ঘটনায় কুয়েতে পাপুলের ৪ বছর সাজা ও অর্থদন্ড হয়। পরবর্তীতে পাপুলের ৪ বছর থেকে সাজা বাড়িয়ে ৭ বছর করেছেন আদালত। এর পরিপ্রেক্ষিতে ২২ ফেব্রুয়ারি শূন্য ঘোষণা করা হয় আসনটি। ৩ মার্চ তফসিল ঘোষণা করে ১১ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। পরে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় ১ এপ্রিল নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে আবারও ২১ জুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031