সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

পাপুলের আসনে আ.লীগের নয়ন এমপি, ৬ ইউপিতে নৌকার প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :

পাপুল কান্ডে শূন্য হওয়া লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে এমপি পদে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। সোমবার (২১ জুন) ভোট গণনা শেষে ১৩৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ১ লাখ ২২ হাজার ৫৪৭ ভোট পেয়ে তিনি বিজয়ী হন তিনি।

এ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শেখ ফায়িজ উল্লাহ শিপন। তিনি ভোট পান ১ হাজার ৮৮৬ ভোট।

এদিকে রামগতি ও কমলনগরের ৬টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীরা বিজয়ী হন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতা-কর্মীরা নব নির্বাচিত এমপিসহ বিজয়ীদের অভিনন্দন জানান। নির্বাচনী এলাকাগুলোতে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ চলছে।
রিটার্ণিং অফিসার মো. দুলাল তালুকদার, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।

তাদের তথ্যমতে ইউপি চেয়ারম্যান হলেন যারা : কমলনগরের চরফলকনে জেলা পরিষদের সাবেক সদস্য মোশাররফ হোসেন বাঘা, তোরাবগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রাসেল, হাজীরহাটে আওয়ামীলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন, রামগতির চররমিজে উপজেলা আওয়ামীলীগের সদস্য মুজাহিদুল ইসলাম, চর পোড়াগাছায় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নুরুল আমিন, চর বাদামে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসীম উদ্দিন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031