সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

২০৪টি ইউপি ভোট : প্রথম ধাপে আ.লীগ জয়ী ১৪৮, স্বতন্ত্র ৪৯

আকাশবার্তা ডেস্ক :

সারাদেশে ২০৪টি ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচনে আওয়ামী লীগ ১৪৮টিতে এবং ৪৯টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে জিতেছেন। গড়ে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে। দলীয় প্রতীকে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় সব আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরাই ছিলেন মূল লড়াইয়ে।

মঙ্গলবার (২২ জুন) প্রথম ধাপের ভোটের ফলাফলের এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান।

তিনি জানান, প্রথম ধাপে আওয়ামী লীগের ২৮ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার ভোটের মাধ্যমে জয়ী হন ১২০ জন নৌকা প্রার্থী। অন্য দলের প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি ও জাতীয় পার্টি-জেপি এর তিন জন করে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী জিতেছেন। দলভিত্তিক এই নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তবে তাদের দলের অনেক স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেন।

প্রসঙ্গত,  প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যে ২০৪টি ইউনিয়ন পরিষদে সোমবার (২১ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। এরমধ্যে ২০টিতে ইভিএমে ও বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031