সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

অধিনায়কত্ব ছেড়ে দিলেন ধোনি

আকাশবার্তা ক্রীড়া ডেস্ক :

টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন প্রায় দুই বছর আগে। তবে ইংল্যান্ড সিরিজের আগে সীমিত ওভার ক্রিকেটের নেতৃত্ব ছেড়েছেন ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বুধবার ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ধোনির অধিনায়কের পদ ছেড়ে সরে দাঁড়ানোর কথা জানায়। তবে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যাবেন তিনি।

তিন সংস্করণেই ভারতকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। তিন ধরনের ক্রিকেটে দেশ সবচেয়ে বেশি জয় পেয়েছে তার অধীনেই।

২০০৭ সালে বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে আগেভাগে বিদায়ের পর নেতৃত্ব ছাড়েন রাহুল দ্রাবিড়। অধিনায়কত্ব পেয়ে পরের বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করেন ধোনি। সুফলও পায় ভারত। ২০১১ বিশ্বকাপে তার নেতৃত্বই দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে দেশটি।

ওয়ানডেতে ১৯৯ ম্যাচে দেশকে নেতৃত্ব দেন ধোনি। ১১০টি ম্যাচে জেতে তার দল, হারে ৭৪টিতে। টাই হয় ৪ ম্যাচ, পরিত্যক্ত ১১টি।

দেশকে বৈশ্বিক শিরোপা এনে দেওয়ার কাজটা করেন আরও আগেই। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে তার নেতৃত্বই চ্যাম্পিয়ন হয় ভারত।

দেশের মাটিতে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে ভারতের বিদায়ের পর ধোনির অবসরের কথা ব্যাপারে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলার আভাস দিয়েছেন।

৭২টি টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্ব দেন ধোনি। এর মধ্যে ৪১টিতে জিতে ভারত। ২৮টিতে হারে তার দল। একটি ম্যাচ টাই ও দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।

২০০৮ সালে টেস্টের অধিনায়কত্ব পান ধোনি। তার নেতৃত্বে এই সংস্করণে আইসিসির র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেছিল ভারত। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের মধ্যেই হঠাৎ করেই এই সংস্করণ থেকে থেকে অবসর নেন ধোনি। সে সময়ে নেতৃত্ব পাওয়া বিরাট কোহলিই ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব পেতে সবার চেয়ে এগিয়ে।

৬০টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে ২৭ ম্যাচে দলকে নেতৃত্ব দেন ধোনি। আর কোনো ভারতীয় অধিনায়ক দেশকে এত জয় এনে দিতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ ২১টি জয়ে দলকে নেতৃত্ব দেন সৌরভ গাঙ্গুলী।

দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত। আগামী শুক্রবার মুম্বাইয়ে দল নির্বাচনের জন্য বসবেন দেশটির নির্বাচকরা। ১৫ জানুয়ারি পুনেতে শুরু হবে প্রথম ওয়ানডে।

দলকে সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ৫৪ গড় ও ৮৬ স্ট্রাইক রেটে করেছেন ৬ হাজার ৬৩৩ রান। টি-টোয়েন্টিতে ১২২.৬০ স্ট্রাইক রেটে করেছেন ১ হাজার ১১২ রান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930