সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে মাদকবিরোধী সপ্তাহের উদ্বোধন ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২১ উপলক্ষে সবুজ বাংলাদেশের আয়োজনে লক্ষ্মীপুরে মাদকবিরোধী সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ জুন) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন ও মাদকবিরোধী গান পরিবেশন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, সবুজ বাংলাদেশ লক্ষ্মীপুর শাখার সভাপতি শাহিন আলম, সহ-সভাপতি একে এম মাহবুবুর রশীদ চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, সদস্য গাজী নিজাম উদ্দীন প্রমূখ।

এসময় বক্তারা বলেন- মাদকমুক্ত দেশ গঠনে সকলের এগিয়ে আসা প্রয়োজন। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত দেশ গঠন করতে হলে মাদকমুক্ত যুবসমাজ গঠন করতে হবে।

সপ্তাহব্যাপী এই মাদকবিরোধী কার্যক্রমের উদ্বোধন শেষে শহরের উত্তর তেমুহনী এলাকায় পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা এবং বিভিন্ন পরিবহণে মাদকবিরোধী স্টিকার লাগানো হয়।

এদিকে করোনা মহামারীর কারণে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন থেকে এবার আনুষ্ঠানিক কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। তবে প্রতিষ্ঠানটির পক্ষথেকে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জনসচেতনতামূলক ব্যানার ও পেষ্টুন জেলা শহরের বিভিন্নস্থানে প্রদর্শন করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930