সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

পরাজিত কাউন্সিলর প্রার্থীর ওপর হামলা, দোষীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতিতে পৌরসভা নির্বাচনে পূর্ব বিরোধের জেরধরে পরাজিত কাউন্সিলর প্রার্থী যুবধারার নেতা শিপন মাহমুদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের রামগতি উপজেলা পরিষদের সামনে স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপি অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মাইন উদ্দিন, মাকছুদ আলম, আবদুল বাছেত ও মো. দুলাল প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা শিপন মাহমুদ ও তার ভাবী তামান্না আক্তার খুরশিদা, স্ত্রী নাহার আক্তারসহ স্বজনদের ওপর হামলাকারী পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর দিদারুল ইসলাম খন্দকার ও তার ছেলে অন্তরসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত রোববার উপজেলা সদর আলেকজান্ডার বাজারে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী ও পৌর যুবধারার সভাপতি শিপন মাহমুদের ওপর নির্বাচিত কাউন্সিলর দিদারুল ইসলাম খন্দকারের নেতৃত্বে হামলা চালানো হয়। ওই সময় শিপনের স্ত্রী এবং তার ভাই ও ভাবীসহ পাঁচজনকে পিটিয়ে জখম করে তারা। এ ঘটনায় শিপনের ভাই শাহাদাত হোসেন রিপন বাদি হয়ে কাউন্সিলর দিদারুল ইসলাম খন্দকারকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031