শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবর দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চরশাহী ইউপির পূর্ব সৈয়দপুর গ্রামে স্বাধীনতা যুদ্ধের বীর প্রতিক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মো. আকরাম উল্যার সন্তান গাজী মো. আবুল হোছাইনের জমি জবর দখলের চেষ্টা চালাচ্ছে ভূমিদস্যুরা। এ ব্যাপারে পুলিশ সুপার বরাবরে অভিযোগের পর থানায় সালিশের মাধ্যমে মুক্তিযোদ্ধার জমি পরিমাপ করে বুঝিয়ে দেওয়া হলেও বার বার আইন অমান্য করছে জবর দখলকারীরা।

অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত ফজলের রহমানের পুত্র মো. আবু ছিদ্দিক ও আবুল কালাম, পার্শ¦বর্তী খাগুড়িয়া গ্রামের মো. দেলোয়ার।

অভিযোগে জানা যায়, ২১৪নং পূর্ব সৈয়দপুর মৌজার সাবেক ৬২নং খতিয়ানভুক্ত জমাখারিজ খতিয়ান নং-৪১৫, সাবেক ৭৫ দাগে ২২ শতাংশ হালে ১৯০, ১৯১ দাগের আন্দরে ১৩ শতাংশ মালিকীয় এবং ভোগ দখলীয় ১৩ শতাংশ ভূমির মালিক বীর প্রতিক আলহাজ্ব মো. আকরাম উল্যার পুত্র গাজী মো. আবুল হোছাইন। তিনি নিজবাড়ির সামনে নিজস্ব জমিতে একটি হাফেজিয়া মাদ্রাসা ও একটি কওমি মাদ্রাসা করার উদ্যোগ নেন।

মাদ্রাসা করার জন্য ওই জায়গায় ঘর তুলতে গেলে বিবাদি আবু ছিদ্দিক গংরা বাধা সৃষ্টি করেন। পরে বাদি গাজী মো. আবুল হোছাইন পুলিশ সুপারের কাছে অভিযোগ করলে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য চন্দ্রগঞ্জ থানায় প্রেরণ করা হয়।

চন্দ্রগঞ্জ থানার এসআই আইয়ুব তদন্ত পূর্বক গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে জমি পরিমাপ করে খুঁটি দিয়ে বাদি গাজী মো. আবুল হোছাইন বুঝিয়ে দিলেও বিবাদিরা বার বার সালিশের সিদ্ধান্ত অমান্য করে আবারও ওই জমি দখলের চেষ্টা চালান এবং খুঁটি তুলে ফেলে দেন।
সর্বশেষ গত ১৮ জুন রোববার তদন্তকারী কর্মকর্তা এসআই আইয়ুব ও অন্যান্য সালিশদারগণ জমি পরিমাপ করে বাদিকে খুঁটি দিয়ে সীমানা নির্ধারণ পূর্বক জমি বুঝিয়ে দেন।

স্থানীয় এলাকাবাসী জানান, আবু ছিদ্দিক গংরা ওই মৌজায় এবং দাগে সম্পত্তি পাওনা না থাকলেও একটি মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানি করার উদ্দেশ্যে বার বার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১