সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

লকডাউনে আটক ২৪৯, গ্রেপ্তার ৭৩, জরিমানা ৩ লাখ টাকা

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত ‘কঠোর লকডাউন’ উপেক্ষা করে বাইরে বের হওয়ায় রাজধানীজুড়ে ২৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে ৭৩ জনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এসময়ে প্রায় ৩ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃস্পতিবার (১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি জানান, রমনা বিভাগে দুজনকে জরিমানা করা হয়েছে ৪০০ টাকা। ৩৩টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা করা হয়েছে ৫৮ হাজার ১০০ টাকা, রেকারিং করা হয়েছে দুটি গাড়ি।

লালবাগ বিভাগে গ্রেফতার করা হয়েছে ৩৮ জনকে। তিনজনকে জরিমানা করা হয়েছে ৩০০ টাকা। এ ছাড়াও ২৫টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ২৫ হাজার ৬০০ টাকা।

মতিঝিল বিভাগ থেকে আটক দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে ১ হাজার ১০০ টাকা ও ৯টি দোকানকে জরিমানা করা হয়েছে ১৮ হাজার ৫০০ টাকা। এছাড়া ১৯টি গাড়ির মামলায় জরিমানা করা হয়েছে ৪৫ হাজার ২০০ টাকা।

ওয়ারী বিভাগ থেকে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। ১৬ জন ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ১ হাজার ৭০০ টাকা। এছাড়া ১৫টি গাড়ির মামলায় জরিমানা করা হয়েছে ৭০ হাজার টাকা।

তেজগাঁও বিভাগ থেকে আটক করা হয়েছে ১৬৭ জনকে।

মিরপুর বিভাগ থেকে ৭৫ জনকে আটক করা হয়েছে ও ৩০ জনকে জরিমানা করা হয়েছে ১০ হাজার ৬০০। ৯৮টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয় ২৫ হাজার, রেকারিং দেয়া হয় ১১টি গাড়ি ও চারটি গাড়ি জব্দ করা হয়।

গুলশান বিভাগ থেকে সাতজনকে আটক করা হয়েছে ও আটজনকে জরিমানা করা হয় ২ হাজার ৭ টাকা। ২১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয় ৬১ হাজার টাকা।

উত্তরা বিভাগ থেকে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে ও তিনজনকে জরিমানা করা হয় ৭০০ টাকা। এছাড়া একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১১টি গাড়ির মামলায় ১২ হাজার ২০০ টাকা জরিমানা ও ৩৩টি গাড়ি রেকারিং করা হয়।

ডিএমপি মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহাতাবউদ্দিন বলেন, বিধিনিষেধের পরও যারা অপ্রয়োজনে বের হচ্ছে আমরা তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিচ্ছি। আজ সকাল থেকে শুরু হওয়া এ কড়াকড়ি আগামী ৭ দিন চলবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031