বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ডেসটিনি পরিচালকের জুম মিটিং কাণ্ডে ১৩ কারারক্ষীর বিরুদ্ধে মামলা

আকাশবার্তা ডেস্ক :

ডেসটিনির এমডি রফিকুল আমিন কারাবন্দি অবস্থায় হাসপাতালে থেকে  জুম মিটিং করার ঘটনায় ১৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এছাড়া সাময়িক বরখাস্ত করা হয়েছে চার কারারক্ষীকে।

শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন জানান, এই কারারক্ষীরা বিভিন্ন সময়ে হাসপাতালের প্রিজন সেলে ডেসটিনির পরিচালকের নিরাপত্তায় নিয়োজিত ছিল। এজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিভাগীয় মামলা হয়েছে ৬ কারারক্ষী ও  ৭ সহ-প্রধান কারারক্ষীর বিরুদ্ধে :
১) কারারক্ষী নম্বর-১২৫৩৬- মোজাম্মেল হক।
২) কারারক্ষী নম্বর-১৪৯৭৪-জাহিদুল ইসলাম।
৩) কারারক্ষী নম্বর-২২১৫৯-আমির হোসেন।
৪) কারারক্ষী নম্বর-১২৩৮২-কামরুল ইসলাম।
৫) কারারক্ষী নম্বর-১৫০৩৫-শাকিল মিয়া।
৬) নবীন কারারক্ষী-আব্দুল আলীম।
৭) সহ-প্রধান কারারক্ষী নম্বর- ১২০১৮- মো. জসিম উদ্দিন।
৮) সহ-প্রধান কারারক্ষী নম্বর-১২০০১- সাইদুল হক খান
৯) সহ-প্রধান কারারক্ষী নম্বর-১১৬১৬- মো. বিল্লাল হোসেন।
১০) সহ-প্রধান কারারক্ষী নম্বর-১১৯৭৫-ইব্রাহিম খলিল
১১) সহ-প্রধান কারারক্ষী নম্বর-১১৯৮৭- মো. বরকত উল্লাহ।
১২) সহ-প্রধান কারারক্ষী নম্বর-১২১২১- মো. এনামুল হক।
১৩) সহ-প্রধান কারারক্ষী নম্বর-১১৬৩২- মো. সরোয়ার হোসেন।

সাময়িক বরখাস্ত হয়েছেন যে চার কারারক্ষী :
১) প্রধান কারারক্ষী নম্বর- ১১৫৫১- মো. ইউনুস আলী মোল্লা।
২) প্রধান কারারক্ষী নম্বর-১১৪৭৪- মীর বদিউজ্জামান।
৩) প্রধান কারারক্ষী নম্বর-১১৪৪৮- মো. আব্দুস সালাম।
৪) প্রধান কারারক্ষী নম্বর- ১১৫২৪- মো. আনোয়ার হোসেন।

এই ঘটনায় ঢাকা জেলার ডিআইজি প্রিজন তহিদুল ইসলামকে প্রধান করে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের পর রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০