সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

আকাশবার্তা ডেস্ক :

টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। উত্তরবঙ্গ থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এ সময় অ্যাম্বুলেন্সের চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। আর হাসপাতালে নেয়ার পর দু্ইজনের মৃত্যু হয়। হতাহতদের পরিচয় তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।

আজ (৩ জুলাই) ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহসড়কের কালিহাতী উপজেলার হাতিয়ায় এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ইন্সপেক্টর ওসি (তদন্ত) সাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে হাতিয়া এলাকায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাছবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে উত্তরাঞ্চলগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন ৭ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দুই জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে আরও এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031