সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নানা অজুহাতে রাস্তায় মানুষ

আকাশবার্তা ডেস্ক :

চলমান লকডাউনের আজ ৬ষ্ঠ দিন। ৬ষ্ঠ দিনে এসে রাস্তায় বেড়েছে যানবাহন চলাচল। শুধু যানবাহন নয়; বেড়েছে রাস্তায় মানুষের চলাচলও। নানা অজুহাতে রাস্তায় বের হচ্ছে মানুষ। যার ফলে সকাল থেকেই বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। বিনা প্রয়োজনে রাস্তায় বের হলেই গ্রেপ্তার কার্যক্রম চলছে। 

মঙ্গলবার (৬ জুলাই) রাজধানীর রামপুরা, বাড্ডা ও হাতিরঝিল এলাকায় দেখা যায় পুলিশি তৎপরতা। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এখানে কাজ করছেন। অপ্রয়োজনে রাস্তায় বের হলেই করা হচ্ছে গ্রেপ্তার। সরকারি বিধিনিষেধের প্রজ্ঞাপন অনুযায়ী কাজ করছেন বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা।

কেউ থালাবাসন কিনতে, কেউ বা সেজেগুজে অসুস্থ মাকে দেখতে যাওয়ারও অযুহাত দিতে দেখা গিয়েছে। কেউ কেউ সিগারেট কিংবা চা খেতেও মেইন রাস্তায় বের হচ্ছেন। আবার ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যেও অনেকে রাস্তায় বের হচ্ছেন। কেউ কেউ টিসিবির পণ্য কিনতে বের হচ্ছেন রাস্তায়।

পথচারীদের সাথে কথা হলে তারা বলেন, আমরা আমাদের প্রয়োজনেই বের হইছি। কাজের সন্ধানে বের হইছি। লকডাউন আর কত দিন বসে থাকবো ঘরে।

তবে অনেক পথচারী নির্দিষ্ট কোন কারণ দেখাতে পারেনি।

রামপুরা পুলিশ সার্জেন্ট আজিজ বলেন, আমরা যথেষ্ট চেষ্টা করছি সাধারণ মানুষের ভোগান্তি যাতে না হয়। যারা রাস্তায় অপ্রয়োজনে বের হচ্ছে তাদের আমরা আটক করছি। জরুরি কারণ ছাড়া কাউকেই আমরা রাস্তায় থাকতে দিচ্ছি না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031