সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চন্দ্রগঞ্জ থানা পুলিশের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশের ইফতার মাহফিল মঙ্গলবার চন্দ্রগঞ্জ থানা শহরের রাজমুকুট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ সমাজের নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের অতিঃ পুলিশ সুপার অনির্বান চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব এম আলাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) পংকজ কুমার দেব, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ্ নেওয়াজ, চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোক্তার হোসেন।

এ সময় উল্লেখযোগ্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আহসানুল কবির রিপন, ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাবুল, ইউপি চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, গোলজার মোহাম্মদ, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কাজী মোস্তফা কাজল প্রমুখ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন, মান্দারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ মো. মাহবুুর রহমান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930