সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

আকাশবার্তা ডেস্ক :

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পটির মাত্রা কত ছিল তা জানা যায়নি।

কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুরসহ বেশ কয়েকটি জেলা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যানুসারে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের লখিপুর শহর থেকে সাত কিলোমিটার দক্ষিণে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।

ইউরোপিয়ান মেজারমেন্ট সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল মেঘালয়ে। বাংলাদেশের শেরপুর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১০৭ কিলোমিটার।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে আসাম ও মেঘালয়ে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২। উৎপত্তিস্থল আসামের গোয়ালপাড়া। ভূমিকম্প অনুভূত হয় দেশটির উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়। কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে কম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031