সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রূপগঞ্জে অগ্নিকাণ্ড : ৫০ মরদেহ উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানা থেকে অনন্ত ৫০ মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ নুসরাত জাহান জানান, ফায়ার সার্ভিস থেকে তিনি জানতে পেরেছেন অন্তত ৫০ জন মারা গেছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, কারখানাটির ভেতরে বিভিন্ন রাসায়নিকসহ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। ভবনটিতে ফাটল ধরায় আরও সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।

শুক্রবার ভোর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কারখানা এলাকায় স্বজনদের ভিড় বাড়ছে। তাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে কারখানা এলাকার পরিবেশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031