সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রায়পুরে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলায় আহত ৫

বিশেষ প্রতিনিধি, রায়পুর :

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে ছাত্রলীগ। সোমবার রাত ৯টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাটে বাজারে এ ঘটনা ঘটে। হামলায় ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিএম শামীম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, মোঃ সোহাগ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন ও সদস্য শরীফ। তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে খবর পেয়ে রাতেই পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক আব্দুর জাহের, উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল আলম আলমাসসহ দলের সিনিয়র নেতারা হাসপাতালে ছুটে যান। এ সময় আহতদের চিকিৎসার খোঁজখবর নেন তারা।

জানা যায়, গত শনিবার (১৭জুন) ইউনিয়ন বিএনপির পূর্বঘোষিত ইফতার মাহফিল বন্ধ করে দেয় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। পরে ওইদিন সন্ধ্যায় ছাত্রলীগের নেতাকর্মীরা বাজারে বিক্ষোভ করে বিএনপির কিছু ব্যানার ফেস্টুন ভাংচুর করে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানায়। এর জের ধরে ঘটনার সময় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি খাঁন আল মামুন ও সভাপতি পদ প্রত্যাশী আওলাদ হাওলাদারের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী ছাত্রদলের নেতাদের ওপর বাজারে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তাদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়।

হামলাকারী ছাত্রলীগ নেতা আওলাদ হাওলাদার বলেন, হামলা করার আগেই ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া খেয়ে পালিয়ে গেছে। কাউকে পেটানো হয়নি। ফেসবুকে আমাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায় তাদের ধাওয়া করেছি।

রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930