মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

কাপ জিতলেও আর্জেন্টিনায় সর্বাধিক পঠিত সংবাদ বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক :

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতলেও রোববার আর্জেন্টিনার বুয়েন্স এয়ারস টাইমসের সর্বাধিক পঠিত ও জনপ্রিয় সংবাদ ছিলো বাংলাদেশ।

প্রতিবেদনটির শিরোনাম-‘বাংলাদেশ অন এলার্ট ফর ব্রাজিল, আর্জেন্টিনা কোপা আমেরিকা ক্ল্যাশ’।

এতে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত সহিংসতার ওপর রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে এই দুটি দেশের ফুটবলের কি পরিমাণ ‘পাগল’ ভক্ত আছে তা ফুটিয়ে তোলা হয়েছে ওই প্রতিবেদনে।

এতে বলা হয়, রোববার ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে ফুটবলযুদ্ধ হলেও বাংলাদেশের একটি জেলায় পুলিশ বড় সমাবেশ নিষিদ্ধ করেছে। সেখানে প্রতিপক্ষ ভক্তদের মধ্যে সংঘর্ষের পর এ নির্দেশ জারি করেছে প্রশাসন।

বুয়েন্স এয়ারস টাইমস লিখেছে পুলিশ বলেছে, পেরুর বিরুদ্ধে সেমিফাইনালে ব্রাজিল বিজয়ী হয়। এর মধ্য দিয়ে নিশ্চিত হয় লিয়নেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। তখন থেকেই ওই জেলায় বিপরীত অবস্থানে থাকা প্রতিপক্ষের মধ্যে উত্তেজনা ফুটছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০