সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

আজানের পরও মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবে আজানের শব্দ শোনার সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে দেওয়ার রেওয়াজ শত শত বছরের। এরপর থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত সব দোকান মার্কেটও বন্ধ থাকত। তবে এখন থেকে আজানের পরও খোলা থাকবে দোকান।  চলবে বেচা-কেনা। খবর আরব নিউজের।

নামাজের সময় দোকান খোলা রাখার অনুমতি দিয়ে শুক্রবার সৌদি আরবের চেম্বারের প্রধান আজলান বিন আবদুল আজিজ আল-আজলান একটি পরিপত্র জারি করেন।

সৌদি চেম্বারের প্রধান দাবি করেন, এ সিদ্ধান্ত ক্রেতা এবং বিক্রেতাদের শপিংয়ের অভিজ্ঞতা এবং পরিষেবার স্তর উন্নত করার প্রয়াস।

মধ্যপ্রাচ্যের রাজনীতি ও অর্থনীতি বিষয়ের বিশ্লেষক আলী সামীর শিহাবী এক টুইটবার্তায় বলেন, দৈনন্দিন জীবনে ধর্মের প্রভাব কমাতে এটি একটি প্রতীকী এবং ব্যবহারিক পদক্ষেপ।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিতে অর্থনৈতিক এবং সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়ে। ভিশন-২০৩০ ঘোষণা করেছেন। তিনি সৌদি আরবকে রক্ষণশীল সমাজ থেকে বের করে আনতে চাইছেন।  এজন্য অভিভাবক ছাড়া নারীদের হজের অনুমতি দেওয়া, নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া, সিনেমা হল খুলে দেওয়ার মতো অসংখ্য উদ্যোগ নেওয়া হয়েছে ইতোমধ্যে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031