সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

মালদ্বীপের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আম উপহার

আন্তর্জাতিক ডেস্ক :

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর জন্য ৫০০ কেজি হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৯ জুলাই) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচারপ্রধান আয়েশা শান সাকির কাছে এ উপহার হস্তান্তর করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান।

বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালদ্বীপের রাষ্ট্রাচারপ্রধান সে দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য গত ৪ জুলাই হাঁড়িভাঙা আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রীদের জন্যও তিনি আম উপহার পাঠান।

আম উপহার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিভূত করেছে। আর এই উপহার নরেন্দ্র মোদিকে গত মার্চ মাসে ঢাকা সফরের সময় শেখ হাসিনার উদার আতিথেয়তার কথা মনে করিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গত ৫ জুলাই লেখা চিঠিতে এই প্রতিক্রিয়া জানিয়েছেন নরেন্দ্র মোদি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031