বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বিশ্বজুড়ে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বজুড়ে করোনা সংক্রমণের প্রভাব ক্রমশ বেড়েই চলছে। একদিকে যেমন বাড়ছে সংক্রমণের সংখ্যা, তেমনই বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে আরও আট হাজার ৬৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ছয় লাখ ৩৯ হাজার ৮৬৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন চার লাখ পাঁচ হাজার ১৯৯ জন।

শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।

এর আগে গতকাল (২৩ জুলাই) আট হাজার ১৩১ জনের মৃত্যু এবং পাঁচ লাখ ৪৬ হাজার ৬৪৪ জন শনাক্তের খবর জানিয়েছিল ওয়ার্ল্ডোমিটার। আর একদিনে সুস্থ হয়েছিল তিন লাখ ৬৯ হাজার ৮৯৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৯ কোটি ৪০ লাখ ১০ হাজার ৪৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪১ লাখ ৫৯ হাজার ৫১১ জন। এখন পর্যন্ত এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৬১ লাখ ১৬ হাজার ৬১৭ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন কোটি ৫২ লাখ ৮৩ হাজার ৫০ জন। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ২৬ হাজার ৬৫৮ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯৪ লাখ ৯৭ হাজার ৮৭৬ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৩ লাখ ৩১ হাজার ১৪৫ জন। তাদের মধ্যে মারা গেছেন চার লাখ ২০ হাজার ৩৮ জন। আর এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি চার লাখ ৯৫ হাজার ৩৫২ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৮ হাজার ৪২০ জনে। এছাড়া এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে এক কোটি ৯৬ লাখ ৩২ হাজার ৪৪৩ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক কোটি ৮৩ লাখ ৩১ হাজার ৪৬২ জন।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৬ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন হয়েছেন ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ৮৫১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন নয় লাখ ৭৫ হাজার ৬১৬ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১