সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

নতুন ৩ উপজেলা গঠনের সিদ্ধান্ত

আকাশবার্তা ডেস্ক :

সোমবার (২৬ জুলাই) দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এদিকে লকডাউন না মেনে যেকোনো প্রতিষ্ঠান খুললে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনেশন কার্যক্রম জোরদার করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। এ কার্যক্রম যাতে ওয়ার্ড থেকেই শুরু হয়ে যায়। ওয়ার্ডে যেসব বয়স্ক লোক আছে, তাদেরকে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা। তাদের মধ্যে ভ্যাকসিন না নেওয়ার অনীহা আছে। হাসপাতালে দেখা গেছে গ্রামের বয়স্ক লোকরাই আছেন ৭৫ শতাংশ, ঢাকা শহরেও। তাদের মৃত্যুর সংখ্যা বেশি এবং আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ শতাংশ।
ফ্রন্টলাইনে যারা আছেন, তাদের অনেকেই ভ্যাকসিন পেয়েছেন উল্লেখ করে মন্ত্রী জানান, বাকি যারা আছে তাদের এবং তাদের পরিবারকে দেওয়ার জন্য বলা হয়েছে। এ কাজটি আমরা অতিদ্রুত শুরু করে দেব। ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে জোরদার বেশি করব। করোনা পরীক্ষার বিষয়েও জোর দেওয়া হয়েছে। জীবন বাঁচাতে বিধিনিষেধ মানতে হবে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, ২১ কোটি ভ্যাকসিন ১৪ কোটি মানুষকে দেওয়া যাবে, অর্থাৎ ৮০ শতাংশ মানুষ। আমরা চাই সবাইকে ভ্যাকসিন দিতে। ২১ কোটি ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে প্রতি মাসে ১ কোটি করে ধরলে ২১ মাস সময় লাগার কথা। তবে আমরা চাই আরও কম সময়ে দেওয়ার জন্য।
দেশে এখন পর্যন্ত চারটি টিকা দেওয়া হচ্ছে। সেগুলো হলো- অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মূলায় ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930