সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রায়পুর মৎস প্রজনন কেন্দ্র পরিদর্শন করলেন এমপি নয়ন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর জেলার রায়পুরে অবস্থিত এশিয়ার সবচেয়ে বৃহৎ মৎস প্রজনন কেন্দ্র ও প্রশিক্ষণ কেন্দ্র (ফিস হ্যাচারী) পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর-২ (লক্ষ্মীপুর সদর-রায়পুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে তিনি এ বৃহৎ প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় সেবার মান বৃদ্ধি ও মৎস উৎপাদনে সম্ভাবনা ও সমস্যা নিয়ে এক বৈঠকে মৎস প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন,

রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট,  প্যানেল মেয়র আইনুল কবির মনিরসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন সরকারি কর্মকর্তবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

এসময় এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, এই প্রতিষ্ঠানটি উপজেলা তথা এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ একটি মৎস প্রজনন কেন্দ্র। এটির বিভিন্ন সমস্যা দুর করে কার্যকারিতা বৃদ্ধি করে সেবা ও রাজস্ব বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031