সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

পরীর বাসায় যাতায়াতকারীদেরও ধরা হবে

আকাশবার্তা ডেস্ক :

ঢাকার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনির বাসায় ছিল মিনি বার। পাঁচ বছর ধরে ভয়ঙ্কর মাদক এলএসডি এবং আইসও সেবন করতেন তিনি। এছাড়াও তার বনানীর বাসায় প্রায়ই বসত ডিজে পার্টি। এই পার্টিতে যাতায়াতকারীদের তথ্য পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। তাদেরকেও ধরা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালে পরীমনি ও রাজসহ চারজনকে গ্রেফতার দেখিয়ে র‍্যাব সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, পরীমনির বাসায় মিনি বার ছিল। ডিজে পার্টি হতো। পরীমনির বাসায় মাদক সাপ্লাই (সরবরাহ) করতেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজ।ডিজে পার্টিতে যারা যেতেন, তাদের বিষয়ে আমরা তথ্য পেয়েছি। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৪ আগস্ট) রাতে র‍্যাব অভিযান শেষে পরীমনিকে আটক করে। আটকের পর তাকে র‍্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। রাতভর সেখানেই রেখে জিজ্ঞাসাবাদ করা হয় পরীমনিকে। বুধবার মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকাল থেকে আবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930