সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

১২টা বাজে না যে শহরে

এক্সক্লুসিভ ডেস্ক :

ঘড়িতে সব সময় ১২টি সংখ্যা থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বে এমন একটি ঘড়ি আছে, যা এর থেকে ব্যতিক্রম। সেই ঘড়িতে কখনো ১২টা বাজে না। সুইৎজারল্যান্ডের উত্তর পশ্চিমের শহর সোলোথার্নে রয়েছে এ রকম অদ্ভুত ঘড়ি।

ওই ঘড়িতে রয়েছে ১১টি সংখ্যা। এজন্য কখনোই ১২টা বাজে না। সোলোথার্নে ঘুরতে এসে পর্যটকরা কিছু সময়ের জন্য থমকে যান টাউন স্কোয়্যারের সামনে এই ঘড়ির দিকে তাকিয়ে। শুধু ঘড়ি নয়, ১১ সংখ্যাটির সাথে এই শহরের  সম্পর্ক অনেক গভীর। এই শহরে রয়েছে ১১টি জাদুঘর, ১১টি গির্জা, ১১টি ঝরনা-সহ আরও অনেক কিছু।

২০০০ বছর আগে রোমানরা এই শহরের পত্তন করেছিলেন তখনই এই শহরের সঙ্গে ১১ সংখ্যাটি জড়িয়ে গেছে কাকতালীয়ভাবে। ১২১৫ সালে যখন সোলোথার্নে কাউন্সিলর নির্বাচনে হয়, তখন ১১ জন প্রতিনিধিকে নির্বাচিত হয়েছিলেন। ১৪৮১ সালে সোলোথার্ন সুইস কনফেডারেশনের ১১তম প্রদেশ হিসেবে যুক্ত হয়। ওই সময় ১১ জন শহর রক্ষাকর্তা নিয়োগ করা হয়েছিল। এর পর ১৫ শতকের শুরুর দিকে শহরে সেন্ট আরসুস নামে একটি গির্জা নির্মাণ করা হয়। সেই গির্জায় রয়েছে ১১টি দরজা, ১১টি জানলা, ১১টি রো এবং ১১টি ঘণ্টা রয়েছে। এমনকি ওই গির্জা তৈরিতে ব্যবহার করা হয়েছিল ১১ রকমের পাথর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930