সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে ঋনের চেক ও করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রনোদনা প্যাকেজের আওতায় ঋনের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে ১২ জন উদ্যোক্তার মাঝে ১৬ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন দুপুরে পৃথক অনুষ্ঠানে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীদের জন্য ২০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদের সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. আবদুল গাফফার চৌধুরী, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হাজী ইসমাইল হোসেন খোকন, রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন প্রমূখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930