সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি শিক্ষকদের

শিক্ষা ডেস্ক :

করোনা সংক্রমণ ঠেকাতে গত বছর মার্চ থেকে দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে সীমিত পরিসরে হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি তাদের।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরাম এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে।

বিবৃতি দেন বাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ফজর আলী, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. মনসুর ইকবাল, সিনিয়র সহ-সভাপতি মোহসিন আলী, সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কালাম খান ও তানিয়া আখতার, সহকারী মহাসচিব ঝর্না বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদক রেহানা আক্তার প্রমুখ।

বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ ১৭ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা বইয়ের জগত ছেড়ে ফেসবুক বা পাবজি গেম ও নেশার জগতে আসক্ত হয়ে পড়ে মানসিক সমস্যায় ভুগছে। বর্তমানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট আদান-প্রদান চলছে। কিন্তু শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট ভালোভাবে বুঝতে পারছে না। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় বা সপ্তাহে কমপক্ষে তিন দিনের জন্য হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে তাদের অ্যাসাইনমেন্ট বুঝতে সুবিধা হবে বলে মনে করেন শিক্ষক নেতারা। এরপর পর্যায়ক্রমে পরিস্থিতি বুঝে অন্যান্য শ্রেণির ক্লাস চালু করা যেতে পারে।

বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অভিভাবক, ছাত্র-শিক্ষক সবাই উদ্বিগ্ন। অভিভাবকদের স্টেশনারি, লাইব্রেরিসহ অনেক ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এতে তারা চরম অর্থ সঙ্কটে রয়েছেন। তারা শিক্ষাপ্রতিষ্ঠানের মাসিক টিউশন ফি পরিশোধ করতে পারছেন না। শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠানের বেতনের অংশ না পেয়ে চরম অর্থ সঙ্কটে দিন যাপন করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930