বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

দেনমোহর বেশি নির্ধারণ, স্ত্রীর নানা-মামাকে মারধর

আকাশবার্তা ডেস্ক :

দেনমোহর ১০ লাখ টাকা নির্ধারণ করায় বিয়ের প্রায় এক বছর পর স্ত্রীর নানা ও মামাকে বেঁধে পেটালেন জামাই আবুল কালাম। ঘটনা জানতে পেরে পরিবারের লোকজন জাতীয় হটলাইন ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ তাদের উদ্ধার করে। গত মঙ্গলবার (১০ আগস্ট) সাভারের কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতনের শিকার আব্দুল মান্নান ও শহিদ মোল্লা।

নির্যাতনের শিকার আব্দুল মান্নান ও শহিদ মোল্লা আবুল কালামের নানা ও মামা শ্বশুর বলে জানা গেছে। তারা মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার খাসেরচর গ্রামের বাসিন্দা।

অভিযুক্তরা হলেন, সাভারের কাজিপাড়া এলাকার বশির মহাজন, তার ছেলে আবুল কালাম ও আব্দুস সালাম।

ভুক্তভোগী শহিদ মোল্লা জানান, তাদের নাতনি সোনিয়াকে গত ১ বছর আগে সাভারের কাজিপাড়া এলাকার বশির মহাজনের ছেলে আবুল কালামের সঙ্গে ১০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ে দেন। বিয়ের এক মাস পরে শ্বশুর বাড়িতে গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কালাম। এ সময় ১০ লাখ টাকা দেনমোহর করায় চড়াও হন তিনি। এরপর থেকে তাদের আত্মীয়তায় ভাটা পরে এবং উভয়ের যাতায়াত বন্ধ হয়ে যায়।

তিনি জানান, সোনিয়া গর্ভবতী হওয়ায় তার মা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১০ আগস্ট) নাতনিকে আনতে জামাইয়ের বাড়ি সাভারে যায় শহিদ মোল্লা ও তার বাবা আব্দুল মান্নান।

এসময় তাদেরকে একটি বাড়ির ছাদে তুলে হাত বেঁধে নির্যাতন করে জামাই আবুল কালাম ও তার পবিবারের লোকজন। পরে শহিদ মোল্লা ও আব্দুল মান্নানকে নির্যাতনের ভিডিও তার শ্বশুর বাড়ির লোকজনকে পাঠিয়ে ১০ লাখ টাকা দাবি করেন আবুল কালাম। ভিডিও দেখে তারা ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাদের উদ্ধার করে। তবে নির্যাতনকারীদের ধরতে পারেনি পুলিশ।

এ ঘটনায় সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক নাজিউর রহমান বলেন, আজ তারা থানায় এসে অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০