শুক্রবার ২৬শে জুন, ২০২৬ ইং ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

১৫ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ

আকাশবার্তা ডেস্ক : 

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ১৫ বছর ও তার বেশি বয়সী নাগরিকদের নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে।

এনআইডি উইংয়ের পরিচালক (অপারেশন্স) মো. নুরুজ্জামান তালুকদার বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত প্রস্তাবনা দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে এনআইডি সেবার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন যাদের জন্ম ২০০৬ সালের ১ জানুয়ারি ও তার আগে। পরে স্বয়ংক্রিয়ভাবে ১৮ বছর পূর্ণ হলে তারা ভোটার তালিকাভুক্ত হয়ে যাবেন।

প্রসঙ্গত, ২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হয়। সংশোধন, স্থানান্তরসহ নিয়মিতভাবে নতুনদের যুক্ত এবং মৃতদের বাদ ভোটার তালিকা হালনাগাদ হয়। সবশেষ ২০১৯ সালে একসঙ্গে ১৫-১৮ বছর বয়সীদের নিবন্ধন করা হয়। ১ জানুয়ারি ২০০৪ সাল ও তার আগে যাদের জন্ম তাদের নিবন্ধনের আওতায় আনা হয়। ২০২২ সালে তাদের অনেকে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০