শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

হেরোইন উদ্ধার মামলা, দুই পুলিশ কর্মকর্তাকে হাইকোর্টে তলব

আইন আদালত ডেস্ক :

আশুলিয়া থানায় হেরোইন উদ্ধারের মামলার তদন্তে গরমিল থাকায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই কায়সার হামিদ ও মামলার বাদী এসআই মিরাজ হোসেনকে তলব করেছেন হাইকোর্ট।  ৭১.২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ অথচ চার্জশিট, এফআইআর এবং জব্দ তালিকায় উল্লেখ করা হয়েছে মাত্র ১০ গ্রাম। বিষয়টি দেখে আদালতের খটকা লাগে। তখন আদালত এ আদেশ দেন। আগামী ২৩শে আগস্ট তাদেরকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছে। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোওয়ার কাজলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. মতিউর রহমান, রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান জানান, মামলার কেমিক্যাল রিপোর্টে দেখা যায়, ৭১.২৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। অথচ চার্জশিট, এফআইআর এবং জব্দ তালিকায় উল্লেখ করা হয়েছে মাত্র ১০ গ্রাম। বিষয়টি দেখে আদালতের খটকা লাগে। তখন আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ জুলাই শাহিন নামের একজনের কাছ থেকে ৭১.২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাভারের আশুলিয়া থানায় মামলা হয়। ওই মামলায় আসামি শাহিন জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদনের শুনানির সময় আদালত মামলার নথি পর্যালোচনা করে দেখেন, আসামির কাছ থেকে হেরোইন উদ্ধার হয়েছে ৭১.২৫ গ্রাম। কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে ১০ গ্রাম। বিষয়টি দেখে আদালত মিথ্যা তথ্য দেয়ায় মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তাকে তলব করেন আদালত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০