বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

আফগান সরকারের পতন, ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি শুরু!

আন্তর্জাতিক ডেস্ক :

আর কোনও বাধা নেই। রাজধানী কাবুলে ঢুকে পড়ে কার্যত গোটা আফগানিস্তাবনের দখল নিয়ে নিল তালেবান যোদ্ধারা। কাবুলে ঢুকে পড়ে তালেবান শীর্ষ নেতারা বললেন, কোনও রকম রক্তপাত ছাড়াই তারা ক্ষমতা হস্তান্তর চাইছেন। বলপূর্বক নয়, বরং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে কাবুলের দখল নেওয়ার বার্তা দিয়েছে তালেবান। যাঁরা কাবুল ছেড়ে বেরিয়ে যেতে চান তাঁদের যাতে নিরাপদে শহর ছাড়তে দেওয়া হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মহিলাদের অনুরোধ করা হয়েছে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য।

সূত্রের খবর ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশিফ গনি। তিনি ইতিমধ্যে পদত্যাগ করেছেন বলেও জল্পনা। কাবুলে মার্কিন দূতাবাসের কর্মীরাও দেশ ছেড়েছেন। প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে এবার শুরু ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। প্রেসিডেন্ট প্যালেসে তালেবান প্রতিনিধিরা যাচ্ছেন বলে খবর।

তবে রাজধানী কাবুলের কিছু জায়গায় গুলির শব্দ শোনা গিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে।

মার্কিন দূত ও নেটোর সাথে জরুরি বৈঠকে প্রেসিডেন্ট আশরাফ গানি। তালেবান যখন কাবুল শহরের প্রবেশপথগুলোতে অবস্থান নিয়েছে- সে সময় প্রেসিডেন্ট আশরাফ গানি এক জরুরি বৈঠক করছেন মার্কিন দূত জালমে খলিলজাদ এবং নেটো জোটের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথে।

এর আগে শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক টিভি ভাষণে প্রেসিডেন্ট গানি বলেছিলেন, দেশ এখন গুরুতর বিপদের সম্মুখীন, তবে আফগানিস্তানের নিরাপত্তা এবং প্রতিরক্ষা বাহিনীকে জোরদার করার জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে।

তবে এ পর্যন্ত পাওয়া খবরে দেখা যাচ্ছে যে কাবুলের দিকে তালেবানের অগ্রাভিযানে তারা খুব সামান্যই বাধার সম্মুখীন হয়েছে।

খবরে বলা হয় – পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর জালালাবাদের পতনের কয়েক ঘন্টার পরই রাজধানী কাবুলের বাইরে তালেবানের উপস্থিতির কথা জানা যায়।

তালেবান যোদ্ধারা কাবুলের চারদিক দিয়ে শহরে ঢুকছে :
আফগানিস্তানে রাজধানী কাবুলের পরিস্থিতি আজ দ্রুত বদলাচ্ছে। এ নিয়ে চলমান ঘটনার সব খবর জানতে পারবেন আমাদের এই লাইভ পেজে।

তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকতে শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে ঢোকার পথে তালেবানকে বড়ধরনের কোন বাধার মুখে পড়তে হয়নি।

তালেবান এক বিবৃতি দিয়ে জানিয়েছে তারা তাদের যোদ্ধাদের রাজধানীর প্র্রত্যেকটা প্রবেশ মুখে প্রস্তুত থাকতে। কাবুল বেসামরিক মানুষের ঘনবসতিপূর্ণ শহর হওয়ায় এই শহরে লড়াইয়ের ঝুঁকি সম্পর্কে যোদ্ধাদের তালেবান সতর্ক করেছে।

তালেবান এই বিবৃতিতে বলেছে তারা জোর করে কাবুল দখল করতে চায় না।

এই বিবৃতিতে আফগান জনগণকে দেশে থাকার আহ্বান জানিয়েছে তালেবান। তারা জোর দিয়ে বলেছে তালেবান চায় দেশের “সর্ব স্তরের সব পেশার মানুষ দেশটির ভবিষ্যত ইসলামী শাসনপদ্ধতির সাথে যুক্ত হোক। দেশটিতে সকলের কাছে গ্রহণযোগ্য একটি দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হোক।

কাবুল থেকে অবশ্য গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে রিপোর্ট আসছে এবং খবর আসছে যে তালেবান যোদ্ধাদের পতাকা হাতে রাস্তায় দেখা যাচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১