সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

পদত্যাগের পর ফের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক :

করোনা মাহামরি মোকাবেলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, মহামারি পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা এবং অযৌক্তিকভাবে রাজাকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেয়ার অভিযোগ অন্তঃপর জুলাইয়ের শেষদিকে তার পদত্যাগের দাবিতে মালয়েশিয়ায় বিক্ষোভ শুরু হয় দক্ষিণ এশিয়ার দেশ মালয়েশিয়ায়।

সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের সমর্থন না পাওয়ায় অবশেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হলেন তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগের ঘোষণা দেন। একইসঙ্গে রাজার নির্দেশে পরবর্তী সরকার গঠন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন বলেও মন্তব্য করেন তিনি।

জানা গেছে, পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করেছেন মুহিউদ্দিন ইয়াসিন। সোমবার (১৬ আগস্ট) সকালে দেশটির রাজা আল সুলতান আব্দুল্লাহর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সোমবার দেয়া এক পোস্টে মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের তথ্য জানান দেশটির বিজ্ঞানমন্ত্রী খাইরি জামালউদ্দিন।

এর আগে সোমবার সকালে মালয়েশিয়ার রাজার বাসভবনে প্রবেশ করেছিলেন ইয়াসিন। এরপরই সেখানে তিনি রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন।

মালয়েশীয় গণমাধ্যম মালয় মেইল পদত্যাগপত্র জমা দেয়ার তথ্য নিশ্চিত করে বলেছে, মুহিউদ্দিন ইয়াসিন খুব শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন। এদিকে মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের পর পরবর্তী সরকার কে গঠন করবেন, তা এখন পর্যন্ত স্পষ্ট নয় বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। কারণ, কোনও আইনপ্রণেতারই পার্লামেন্টে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই। এছাড়া চলমান করোনা মহামারির মধ্যে মালয়েশিয়ায় নতুন করে নির্বাচন আয়োজন করা হবে কি না, সেটিও পরিষ্কার নয়।

উল্লেখ্য, গত বছরের মার্চে দুর্বল সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রধানমন্ত্রী হলেও মুহিইদ্দিন কখনোই ক্ষমতা পুরোপুরি নিজের কব্জায় নিতে পারেননি। ক্ষমতাসীন জোটের সবচেয়ে বড় অংশ ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) কিছু সাংসদ সম্প্রতি সমর্থন উঠিয়ে নিলে তার ওপর চাপ আরও বেড়ে যায়।

মালয়েশীয় এ প্রধানমন্ত্রী গত কয়েক সপ্তাহ ধরেই পদত্যাগের দাবি অগ্রাহ্য করে আসছিলেন, সেপ্টেম্বরে পার্লামেন্টে আস্থা ভোটের মাধ্যমে নিজের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন বলেও দাবি করেছিলেন তিনি।

গেলো শুক্রবার তিনি প্রথমবারের মতো তার পক্ষে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন নেই বলে স্বীকার করে নেন। আস্থা ভোটে সমর্থন পেতে রাজনৈতিক ও নির্বাচনী ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব দিয়ে বিরোধীদের মন জয় করারও চেষ্টা করেছিলেন তিনি, তবে তাতেও শেষরক্ষা হয়নি। তার প্রস্তাব সবাই প্রত্যাখ্যান করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031