সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে আজীবন সদস্য হলেন এমপি শাহজাহান কামাল

আকাশবার্তা ডেস্ক :

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে আজীবন সদস্য হলেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। বৃহস্পতিবার রাত ৯টায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। এরআগে বিকেল সাড়ে ৫টায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এমপি।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অহিদ মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় এমপি শাহজাহান কামাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মতবিনিময় শেষে ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ঈদ শুভেচ্ছা হিসেবে পাঞ্জাবী বিতরণ করেন এমপি। পরে সাংবাদিকদের সাথে ইফতার অনুষ্ঠানে মিলিত হন এমপিসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান নিজাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের ১ম যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন ও কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল মনজু প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930