সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও ভূমি সংক্রান্ত বিষয়ে কোনো আপোষ নেই : নয়ন এমপি

নিজস্ব প্রতিবেদক :

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে ও ভূমি সংক্রান্ত বিষয়ে আওয়ামীলীগ সরকারের কোনো আপোষ নেই বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

সোমবার (২৩ আগস্ট) রায়পুর উপজেলা মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় মূখ্য উপদেষ্টা হিসেবে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, রায়পুর উপজেলা মুক্তিযোদ্ধাদের জন্য একটি অত্যাধুনিক কমপ্লেক্স নির্মাণ করছে সরকার। এ কমপ্লেক্স নির্মাণে কোনো অনিয়ম এবং অবৈধ ভূমি দখলদারদের সাথে এ সরকার আপোষ করবেনা। এছাড়াও রায়পুর উপজেলার বিভিন্ন উন্নয়ন ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

পরে তিনি রায়পুর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগদান করেন ও উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রায়পুৃর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মারুফ বিন জাকারিয়া, রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)সহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031