বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সেই ২ শিশুর কান্না এখনো হৃদয় নাড়া দেয়

আকাশবার্তা ডেস্ক : 

ফেনীতে পরকিয়ার জেরে তালাক দেয়ায় প্রবাসী স্বামী সোহেলকে খুনের দায়ে স্ত্রী শিউলির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২ আগস্ট) রিমান্ড মঞ্জুর হওয়ার পর আদালত থেকে বের হওয়ার সময় শিউলিকে যখন পুলিশ ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সোহেল-শিউলির দুই অবুঝ সন্তান রিহান (৭) ও জান্নাত (৪) এর কান্নার শব্দে আকাশ-বাতাস ভারি হয়ে উঠছিল। তাদের কান্না এখনও অনেকের হৃদয়কে নাড়া দেয়।

গত রোববার দুপুরে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ খানের আদালতে শিউলিকে তোলা হয়। এ সময় মেয়ে জান্নাত কোলে আর ছেলে রিহান মায়ের পাশ ধরে হাঁটছিল। মাঝে মাঝে দু’জনকে ছুটাছুটি করতে দেখা গেছে। পরে রিমান্ড মঞ্জুর হলে আদালত থেকে বের করে শিউলিকে পুলিশ ভ্যানে ওঠানোর সময় দুই শিশুর কান্নার শব্দে আকাশ-বাতাস ভারি হয়ে উঠছিল। এর আগে সকালে র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের সময় র‌্যাব সদস্যরা যখন শিউলীকে গাড়ীতে তুলছিলেন, তখন মায়ের কাছে যেতে দুই শিশু চিৎকার করে কাঁদছিল।

এ সময় উপস্থিত মিডিয়াকর্মীসহ অনেকের চোখে পানি টলমল করছিল। পরে জান্নাতকে কোলে নিয়েই র‌্যাবের গাড়ি করে ফেনী মডেল থানায় ও পুলিশের গাড়ীযোগে আদালতে যান শিউলি। শিশুরা মায়ের পাশ ছাড়তে চায়নি। তারা জানেনা বাবাকে খুন করে মা পুলিশী রিমান্ডে।

গত বৃহস্পতিবার রাতে সোহেলকে খুনের পর থেকে পালিয়ে থাকাকালীন শিশু দুটি মায়ের সাথেই ছিল।
গত রোববার আদালতে মা শিউলির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ খান এর আদালত। একই সাথে দুই শিশু রিহান ও জান্নাত দাদি নিরালা বেগমের জিম্মায় থাকবে। রোববার সিনিযর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ খান এর আদালত এই সিদ্ধান্ত দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০