সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে তাহের হত্যা মামলার সব আসামি খালাস

আইন আদালত ডেস্ক :

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় তাহের হত্যা মামলার এজাহারভুক্ত ২০ আসামিকেই খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) এ্যাড. জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

পিপি জসিম উদ্দীন জানান, রাতের অন্ধকারে হত্যাকান্ড ঘটেছে। এতে সাক্ষীরা অপরাধীদের দেখেনি৷ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণে এজাহারে উল্লেখিত আসামিরা নির্দোষ প্রমাণিত হয়েছে। এজন্য বিজ্ঞ বিচারক তাদেরকে খালাস প্রদান করেছেন। রায়ের সময় আদালতে ৭ আসামি উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, নিহত তাহের চন্দ্রগঞ্জ থানাধীন দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সন্ত্রাসী বাহিনীর প্রধান নুর হোসেন শামীমের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। ২০১২ সালের ১০ অক্টোবর দিবাগত রাতে শামীমের দত্তপাড়ার শ্রীরামপুর গ্রামের বাড়িতেই তাহেরকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পরদিন তাহেরের বাবা ফজলুল করিম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও অচেনা ১০ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে দুইজন বিএনপি নেতা ও বাকিরা স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছিলেন। ওই মামলার প্রধান সাক্ষী ছিলেন বাহিনী প্রধান শামীম। ২০১৩ সালের ১৫ মে তারিখে শামীম পার্শ্ববর্তী দিঘলী ইউনিয়নের আরেক সন্ত্রাসী বাবুল বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930