সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

প্রধানমন্ত্রীর এপিএস হলেন ইসমাত মাহমুদা

আকাশবার্তা ডেস্ক : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ (এপিএস) নিয়োগ পেয়েছেন তার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের পরিচালক (উপ-সচিব) ইসমাত মাহমুদা।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী যতদিন তার পদ অলংকৃত করবেন অথবা ইসমাত মাহমুদাকে তার সহকারী একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।

ইসমাত মাহমুদা বিসিএস প্রশাসন ক্যাডারের ২১তম ব্যাচের কর্মকর্তা।

বর্তমানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুবিভাগে একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) হিসেবে আছেন মোহাম্মদ সালাহ উদ্দিন, একান্ত সচিব-২ হিসেবে রয়েছেন মনিরা বেগম। এছাড়া সহকারী একান্ত সচিব-২ এর দায়িত্বে আছেন গাজী হাফিজুর রহমান লিকু।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930