সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

জাপান থেকে এলো আরও ৬ লাখ ৩৪ হাজার ডোজ টিকা

আকাশবার্তা ডেস্ক :

জাপান থেকে অ্যাস্ট্রেজেনেকার আরও ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

বিমানবন্দর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকার পঞ্চম চালান ঢাকায় এসেছে। সেগুলো রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সংরক্ষণাগারে নিয়ে রাখা হবে।

এজন্য সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ নম্বর গেইট (হ্যাঙ্গার গেইট) দিয়ে তিনটি টিকাবাহী বিশেষায়িত ফ্রিজার ভ্যান রানওয়েতে ঢুকেছে।

এদিকে জাপান থেকে ঢাকায় আসা করোনা প্রতিরোধী টিকাগুলো রিসিভ করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরের ভেতরে অবস্থান করছেন।

এর আগে, গত ২১ আগস্ট বিকেলে জাপান থেকে অ্যাস্ট্রেজেনেকার সাত লাখ ৮১ হাজার ডোজ টিকার চতুর্থ চালান ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে। গত ৩১ জুলাই সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার দ্বিতীয় চালান আসে। আর গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান ঢাকায় আসে।

প্রসঙ্গত, বাংলাদেশকে ৩০ লাখ ডোজ করোনা টিকা দেওয়ার ঘোষণা দিয়েছিল জাপান সরকার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০