শুক্রবার ২৬শে জুন, ২০২৬ ইং ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

ময়মনসিংহে র‍্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি, আটক ৪

আকাশবার্তা ডেস্ক : 

ময়মনসিংহ সদরের খাগডহর এলাকায় র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রসহ ৪ জঙ্গিকে আটক করা হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। 

শনিবার (৪ আগস্ট) দিবাগত রাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে।

র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান খবরের সত্যতা নিশ্চিত করেছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তাদের নিকট থেকে গুলি ভর্তি একটি বিদেশি রিভলভার, তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আটক চারজনের পরিচয় জানা যায়নি। তবে পরে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০