সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

এবার হিরো আলমের কণ্ঠে ‘মানিকে মাগে হিথে’ (ভিডিও)

বিনোদন ডেস্ক :

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে ‘মানিকে মাগে হিথে’ গানটি। এই জনপ্রিয়তায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি ভাষা বা সংস্কৃতির ভিন্নতার দূরত্ব। ভাইরাল হওয়া এই গানটি ভারত ও বাংলাদেশে বেশ চর্চিত। সবার মুখে মুখেই ভেসে বেড়াচ্ছে গানটি। শেয়ারও হয়েছে প্রচুর। এমনকি বলিউড তারকা অমিতাভ বচ্চনের সোশ্যাল হ্যান্ডেলেও শেয়ার হয়েছে গানটি।

এবার ভাইরাল হওয়া গানটি গেয়েছেন সোশ্যাল মিডিয়া খ্যাত তারকা হিরো আলম।

শনিবার (৪ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।‘মানিকে মাগে হিথে’ হিরো আলম ভার্সন শিরোনামের গানটি ইতিমধ্যে শুনেছেন ৩ হাজারের বেশি মানুষ।

মন্তব্য বাক্সেও দেখা গেছে অনেক রকমের মন্তব্য। কেউ লিখেছেন, এই গান শুনলে অসুস্থ রোগিরা ও সুস্থ হইয়া যাইবে। কেউ আবার লিখেছেন আমি মরে যেতে চাই ছিলাম। কিন্তু গানটি শুনার জন্য এখনো বেচে আছি। আমাদের হিরো মলম  ভাই ভাষা উচ্চারণ করতে গিয়ে একদম ছেড়াবেড়া পাকিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেছে একজন।

প্রসঙ্গত, আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। নিজের বানানো মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম। এরপর তিনি কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে তার চলচ্চিত্র খুব একটা সাড়া ফেলতে পারেননি। অংশ নিয়েছিলেন নির্বাচনেও। সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশের বিভিন্ন টেলিভিশনের টক শোতে কথা বলার সুযোগ পান।

এভাবেই নানা কারণে তিনি আলোচনায় রয়েই যাচ্ছেন। সম্প্রতি তিনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন। এ নিয়ে তীব্র সমালোচনা হলেও তিনি থেমে নেই তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930