সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

গণটিকার দ্বিতীয় ডোজ আগের কেন্দ্রেই : স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য ডেস্ক :

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গণটিকার আওতায় টিকাগ্রহীতা যে কেন্দ্র থেকে প্রথম ডোজ নিয়েছেন, দ্বিতীয় ডোজও সেই কেন্দ্র থেকেই নিতে হবে। সারাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু হবে।

রোববার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর-এমএনসিঅ্যান্ডএইচ ডা. মো. শামসুল হক।

তিনি বলেন, ক্যাম্পেইনের জন্য প্রয়োজনীয় টিকা রোববারই সারাদেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে গেছে। সেই ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ আগামী ৭ সেপ্টেম্বর থেকে একইভাবে এবং একই কেন্দ্রে দেওয়া হবে। আমরা দেশবাসীকে জানাচ্ছি এ ক্যাম্পেইনের সময় যারা যেই কেন্দ্র থেকে প্রথম ডোজ নিয়েছেন, তারা সেই কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজ টিকা নেবেন।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ক্যাম্পেইনের সময় যে টিকা কার্ড দেওয়া হয়েছিল অথবা রেজিস্ট্রেশেনের প্রিন্টেড ফরম নিয়ে আসতে হবে।

এছাড়া গর্ভবতী ও দুগ্ধবতী নারীরা নিবন্ধন করে টিকা নিতে পারবেন। বাড়ির নিকটবর্তী কেন্দ্র থেকে তারা টিকা নিতে পারবেন। এক্ষেত্রে মোবাইলে এসএমএস না এলেও টিকা পেতে কোনো সমস্যা হবে না।

বুলেটিনে বলা হয়, তিনি যে কেন্দ্রে নিবন্ধন করেছেন সেই কেন্দ্রে গিয়ে টিকা কার্ড, এএনসি কার্ড বা একজন বিশেষজ্ঞের পরামর্শপত্র (যেখানে উল্লেখ থাকবে তিনি একজন গর্ভবতী নারী) দেখাবেন। সম্মতিপত্রে স্বাক্ষর করে টিকা নিতে পারবেন।

সংবাদ বুলেটিনে ডা. শামসুল হক জানিয়েছেন, জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের টিকাদানের ব্যবস্থা করা হচ্ছে। এক্ষেত্রে সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে দেওয়া সুবর্ণ কার্ড ব্যবহার করে টিকার জন্য নিবন্ধন করতে হবে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। এই কার্ড ব্যবহার করে তারা যেন টিকা নিতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে। সুবর্ণ কার্ডের নম্বর ব্যবহার করে তারা নিবন্ধন করতে পারবেন। আমাদের নতুন একটা উইন্ডো ওপেন হবে। তবে এক্ষেত্রেও বয়সসীমা ১৮ বছরের উর্ধ্বে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, শনিবার পর্যন্ত সারাদেশে প্রথম ডোজ পেয়েছেন মোট ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৭ জন। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৫ লাখ ২৬ হাজার ৩০৯ জনকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০