সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ই-প্রসিকিউশনে সময়ের অপচয় রোধ ও দুর্নীতি কমবে

নিজস্ব প্রতিবেদক :

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেছেন, ই-প্রসিকিউশনের মাধ্যমে যে কোন গাড়ির আপডেট তথ্য জানা যাবে তাৎক্ষনিক, সময় অপচয় রোধ ও পুলিশের দুর্নীতিও কমবে। যা আগে মেট্টো পলিটন পুলিশে ছিল এখন জেলায় জেলায় চালু করার পরিকল্পনার অংশ বিশেষ লক্ষ্মীপুরেও চালু করা হলো।

শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের উত্তর তেমুহনীতে ‘ই-ট্রাফিক প্রসিকিউশন’ কার্যক্রমের উদ্বোধন কালে এসব কথা বলেন ডিআইজি।

তিনি আরো বলেন, এই ব্যবস্থা চালু হওয়ায় এখন থেকে গাড়ির চালককে জরিমানার টাকা ট্রাফিক পুলিশ কার্যালয়ে যেতে হবে না, তাৎক্ষণিকভাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে জমা দিতে পারবেন। আগে ট্রাফিক কর্মকর্তারা জরিমানার একটি কাগজ ধরিয়ে দিয়ে ট্রাফিক অফিসে যোগাযোগ করতে বলতেন। জরিমানার টাকা কম-বেশী করার সুযোগ ছিল এখন আর তা হবেনা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মংনেথোয়াই মারমা, মিমতানুর রহমান, ডিআইওয়ান ইকবাল হোসেন, ডিবির ওসি আজিজুর রহমান, সদর থানার ওসি জসীম উদ্দিন, ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক মো. জাকির হোসেন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031