শুক্রবার ২৬শে জুন, ২০২৬ ইং ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

চন্দ্রগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের পৃথক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় চন্দ্রগঞ্জ থানাধীন চরচামিতা এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের মোটর সাইকেলের দুই আরোহী ও বাখরাবাদ গ্যাস অফিস সংলগ্ন এলাকায় সিএনজি অটোরিক্সার ধাক্কায় ইকবাল নামে আরেক মোটর সাইকেল আরোহী নিহত হন।

নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ইকবাল কমলনগর উপজেলার হাজিরহাট এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহি শাহী (ঢাকা মেট্রো ব-১৫২৪৭৫) নামীয় বাস লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চরচামিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের মোটর সাইকেলের এক আরোহী নিহত ও একই গাড়িতে থাকা অপর অজ্ঞাত পরিচয়ের আরোহী গুরুতর আহত হন। পরে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই সড়কের বাখরাবাদ গ্যাস অফিসের সামনে সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীতদিক থেকে আসা মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মারা যান মোটর সাইকেল আরোহী ইকবাল।

চন্দ্রগঞ্জ থানার ওসি ফজলুল হক ও হাইওয়ে থানা পুলিশের ওসি জোবাইরুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০