শুক্রবার ২৬শে জুন, ২০২৬ ইং ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

ভাসানচর থেকে পালানোর সময় সীতাকুণ্ডে ১৯ রোহিঙ্গা আটক

আকাশবার্তা ডেস্ক : 

ভাসানচর থেকে পালানোর সময় চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ শিশু, ৪ নারী ও ৮ জন পুরুষসহ সহ ১৯ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় সীতাকুণ্ড উপজেলার সলিমপুর বঙ্গোপসাগরের পাড় থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক।

তিনি বলেন ‘সলিমপুর সাগরপাড় এলাকায় ১৯ জনের দলটি ঘুরাঘুরি করতে থাকে। লোকজন সন্দেহজনক মনে করে স্থানীয় চেয়ারম্যানকে জানান। পরে চেয়ারম্যান বিষয়টি থানা পুলিশ জানালে পুলিশ তাদের আটক করে। আটক ১৯ রোহিঙ্গার মধ্যে ৭ জন শিশু, ৪ জন নারী এবং ৮ জন পুরুষ রয়েছে।’

জানা যায়, আটক ওই ১৯ ররোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ যাওয়ার জন্য দালালের মাধ্যমে ভাসানচর থেকে পালিয়ে এসেছেন। তবে তাদের পুনরায় ভাসানচরে ফিরিয়ে নেয়া হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০