সর্বশেষ:
লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

রায়পুরে ২ লাখ মাছের পোনা অবমুক্ত করেন এমপি নয়ন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ২ লাখ মাছের পোনা অবমুক্ত করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোলাখালী ব্রীজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে প্রধান অতিথি হিসেবে এসব পোনা মাছ অবমুক্ত করেন তিনি।

রায়পুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় সরকারি খাস ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তির আওতায় এসব পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, উপজেল নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী, রায়পুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন, আঞ্চলিক মৎস কার্যালয়ের কুমিল্লা বিভাগীয় উপ-প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন, রায়পুর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, রায়পুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কার্তিক, ১০নং রায়পুর ইউপি চেয়ারম্যান সফিউল আজম সুমন চৌধুরী প্রমুখ।

এসময় সরকারি বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031