সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বিএনপি এখন জনগণের কাছে বাংলাদেশ নালিশ পার্টি রূপ নিয়েছে : ওবায়দুল কাদের

আকাশবার্তা ডেস্ক :

জনগণের কাছে কখনো বাংলাদেশ নালিশ পার্টি আবার কখনো ষড়যন্ত্রবাদী দল হিসেবে পরিচিত পাওয়া বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে তাঁর বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

‘রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে’-বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতাদের এমন বক্তব্য শুনে মনে হয় তারা এখন নিজেদের ভাবনা ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে শুরু করছে। এ সব আষাঢ়ে গল্পের অবতারণা করে তারা আত্মতুষ্টি বোধ করছেন।’

সেতু মন্ত্রী বলেন, ‘নিজেদের চরম ব্যর্থতা ঢাকতে এসব কাল্পনিক ও অন্তঃসারশূন্য বাক্য-চর্চা বিএনপি’র পুরোনো অভ্যাস। বিএনপি যে অপরাজনীতি ও নেতিবাচক রাজনীতি অব্যাহত রেখেছে তাতে তারা ক্রমশঃ হতাশার গভীরেই নিমজ্জিত হচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ভুঁইফোড় সংগঠন নয় যে, কারো যোগসাজশে দেশ চালাত হবে। শেখ হাসিনা জনমানুষের আস্থা এবং সমর্থন নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

এ দেশের মানুষ জানে আওয়ামী লীগ শোষণ করে না বরং দেশকে শোষণমুক্ত করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের সম্পদ লুটপাট করে না বরং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ।’

আওয়ামী লীগ গঠনতন্ত্র নির্ভর সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক দল এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় আওয়ামী লীগ সব দলের চেয়ে এগিয়ে।’

তোষামোদের রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নেতৃত্ব তোষণে বিএনপি যে ধারা তৈরি করেছে, তা রীতিমতো শিল্পে রূপ নিয়েছে। তোষামোদের রাজনীতির পেটেন্ট  বিএনপির।’

ওবায়দুল কদে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা যত কথাই বলুন না কেন, জন প্রত্যাশা থেকে ছিটকে পড়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা পেতে মরিয়া বিএনপি’র নেতা-কর্মীরা এখন গণহতাশায় ভুগছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি’র জনসমর্থন তলানিতে পৌঁছে যাওয়ায় তারা আওয়ামী লীগকে দেউলিয়া হয়ে গেছে বলে যে দিবাস্বপ্ন দেখছে তা তাদের ভাবনায় জন প্রত্যাখ্যান থেকে সৃষ্ট প্রলাপ মাত্র।

এ দেশের মানুষ জানে আওয়ামী লীগ শোষণ করে না বরং দেশকে শোষনমুক্ত করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সম্পদ লুটপাট করে না বরং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করেছে।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ গঠনতন্ত্র নির্ভর সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক দল। অভ্যন্তরীন গণতন্ত্র চর্চায় আওয়ামী লীগ সকল দলের চেয়ে এগিয়ে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930