সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

চন্দ্রগঞ্জে শেখ কামাল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শেখ কামাল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন শুক্রবার বিকেলে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বেলুন ও ফেষ্টুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম আলাউদ্দিন।
চন্দ্রগঞ্জ ক্লাবের সভাপতি মোশাররফ পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু।
চন্দ্রগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল আহাম্মেদ তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মোহাম্মদ জোবায়েদ আলী, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল কাশেম চৌধুরী, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি এড. জসীম উদ্দিন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক, জেলা পরিষদের সদস্য ও নারী নেত্রী ফরিদা ইয়াসমিন লিকা, জেলা আওয়ামীলীগ নেতা এড. রাসেল মাহমুদ মান্না, মাসুম ভুঁইয়া, নজরুল ইসলাম ভুলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চন্দ্রগঞ্জ ক্লাবের আয়োজন উক্ত টুর্ণামেন্ট পরিচালনা কমিটি আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন। জমকালো এই টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ করে। প্রতিটি ম্যাচ নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। স্বাগতিক ম্যাচে স্থানীয় বিসমিল্লাহ রোড একাদশকে হারিয়ে পাঁচপাড়া স্মৃতি সংসদ বিজয় লাভ করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930