সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

তিউনিশিয়ায় তালেবানের প্রশংসা করায় মসজিদের খতিব আটক

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর প্রশংসা করে বক্তব্য দেয়ায় তিউনিশিয়া সরকার দেশটির একটি মসজিদের খতিবকে গ্রেফতার করেছে। ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গতমাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর তিউনিশিয়ার আল-কাসেরিন শহরের একটি মসজিদের ওই খতিব সম্প্রতি তালেবানের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।

এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর কাসেরিন শহরের একজন মেজিস্ট্রেট ওই খতিবকে আটক করার নির্দেশ দেন। খতিব সাহেবের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত শুক্রবারের জুমার নামাজের খুতবায় তালেবানের ভূঁয়সী প্রশংসা করে বক্তব্য দিয়েছিলেন। আটক খতিবকে সন্ত্রাস বিরোধী বিশেষ আদালতে সোপর্দ করা হয়েছে। তবে খবরে ওই মসজিদ বা খতিবের নাম উল্লেখ করা হয়নি।

অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিচ্ছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ (গত মঙ্গলবারের ছবি)

গত ১৫ আগস্ট আফগানিস্তানের তালেবানের হাতে দেশটির রাজধানী কাবুলের পতন হয়। বিশ্লেষকরা বলছেন, আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশ গত ২০ বছর ধরে আফগানিস্তানকে তাদের মতো করে পুনর্গঠন করার যে চেষ্টা চালিয়েছে তালেবানের ক্ষমতা দখলের ফলে তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার ২০ দিন পর গত মঙ্গলবার তালেবান মোল্লা হাসান আখুন্দের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031