সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

৯ উপজেলা, ১ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

আকাশবার্তা ডেস্ক :

নয়টি উপজেলা ও একটি পৌরসভায় উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ৭ অক্টোবর এসব এলাকায় ভোট অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর জেলার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাট জেলার কচুয়া উপজেলা পরিষদে নাজমা সরোয়ার, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা পরিষদে মো. সামসুল ইসলাম ভূঁইয়া, নরসিংদী জেলার সদর উপজেলা পরিষদে আফতাব উদ্দিন ভূঞা, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা পরিষদে মো. রকিবুল হাসান শিবলী, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা পরিষদে মো. রাব্বানী জব্বার, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদে ভানু লাল রায়, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা পরিষদে নাছরিন জাহান চৌধুরী, ফেনী জেলার সদর উপজেলা পরিষদে শুসেন চন্দ্র শীলকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া পৌরসভা উপনির্বাচনে রাজশাহী বিভাগের রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভায় মো. অয়েজ উদ্দিন বিশ্বাস নৌকার প্রার্থী হচ্ছেন।

আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩নং ওয়ার্ড কাউন্সিলর উপ-নির্বাচনে মো. জিয়াউল হককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

গত ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সচিব হুমায়ূন কবীর খোন্দকার এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি জানান, ৭ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।

আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ পাবেন। ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করে চূড়ান্ত প্রার্থী তালিকা করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ সেপ্টেম্বর; প্রতীক বরাদ্দ ও প্রচার শুরু হবে ২০ সেপ্টেম্বর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০